সাম্প্রতিক....
Home / জাতীয় / মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়ার ঘটনায় বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি: প্রিয়.কম

রাজধানীর মগবাজারে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

৩ আগস্ট, শুক্রবার বেলা ২টার দিকে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল (৩৫)। তিনি উত্তর গোরানের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হাতিরঝিল থেকে আসা বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল জানান, একটি বাস মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন দিলে সেটি পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র:মোস্তফা ইমরুল কায়েস-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.