শুক্রবার শহরের লালদিঘীপাড়স্থ ব্রাহ্ম মন্দিরে কক্সবাজার হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের এক সভা জেলা কমিটির সভাপতি এডভোকেট অরুপ বড়ুয়া তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় মহাশ্বসান গেট ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন ও দোষীদের শাস্তি দাবী করা হয়।
সভায় ঐক্য পরিষদের সকল উপজেলা সম্মেলন ২০১৬’র জানুয়ারীতে করার সিদ্ধান্ত নেয়া হয় এবং আগামী ১৬ ডিসেম্বর যথাযোগ্য মহান বিজয় দিবস পালন এবং আগামী ৪ ডিসেম্বর ঢাকা সোহরাওর্য়াদি উদ্যানে জাতীয় মহা-সমাবেশ সফল করতে শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি দীপঙ্কর বড়ুয়া পিন্টু, উদয় শংকর পাল মিঠু, মহিলা সম্পাদিকা রেখা নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক চঞ্চল দাশগুপ্ত, সদস্য প্রনব দেব বাবুল, দীপক দাশ, এডভোকেট বাপ্পী শর্মা, আদিবাসী নেতা মংথেলা, ডা.পরিমল কান্তি শীল, তপন ধর, সুমন চৌধুরী প্রমুখ।
-প্রেসবিজ্ঞপ্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.