মোহাম্মদ শাহাব উদ্দিন, মহেশখালী :
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে ১৪ নভেম্বরের জেডিসি পরীক্ষায় নকলে সহযোগিতার দায়ে একটি মাদ্রাসার অধ্যক্ষ, অপর এক শিক্ষক, পরীক্ষার্থী ও নারী অভিভাবকসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলার কালামারছড়া পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা চলাকালীন সময় নকল করা ও নকল করতে সহযোগিতার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেওয়া হয়।
সাজা প্রধানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নোমান হোসেন জানান, উপজেলার কালামারছড়া মইনুল ইসলাম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকলে হলের দায়িত্ব থাকা কতিপয় শিক্ষক পরীক্ষার্থীদের নকল করতে নানা ভাবে সাহায্য করে। পরীক্ষার্থী মইনুল ইসলাম মাদ্রাসার জনৈক ছাত্র সাজেদুল করিমকে নকল সরবরাহ করা কিংবা নকলের সুযোগ দেওয়ার সময় ২ শিক্ষককে হাতেনাতে আটক করা হয়।
শিক্ষকগণ হলেন শাপলাপুর ষাইটমারা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ নেজাম উদ্দিন (৪৮) ও ধলঘাটা হোছাইনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আবু তালেব (৪০)। তাদেরকে ৩ মাস করে জেল দেওয়া হয়। একইভাবে ছাত্র সাজেদুল করিম ও মাদ্রাসাটির এমএলএসএস সৈয়দ আলমকে ৬ মাসের সাজা দেওয়া হয়। জনৈক ছাত্রের নারী অভিভাবক জাহানারাকে ১ মাসের সাজা দেওয়া হয়।
এদিকে শিক্ষক অভিভাবক ও পরীক্ষার্থীকে দন্ড দেওয়ার এই খবর এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। মাদ্রাসা কেন্দ্রটির বাইরে উৎসাহি লোকের ভিড় রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খাতায় লিখে দেওয়ার জন্য অভিযুক্ত সৈয়দুল আলম নামের এক শিক্ষক পালিয়ে যায় বলে কেন্দ্র সচিব রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.