সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়ায় সৎভাইদের হামলায় শিশুসহ একই পরিবারের গুরুতর আহত ৪

কুতুবদিয়ায় সৎভাইদের হামলায় শিশুসহ একই পরিবারের গুরুতর আহত ৪

Hamla - Rasel-14-11-15 (news & 1pic) f1নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া:
কক্সবাজার জেলার কুতুবদিয়ায় সৎ ভাইদের হামলায় একই পরিবারের শিশুসহ গুরুতর আহত হয়েছে ৪ জন। ঘটনাটি ঘটেছে শনিবার কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ফয়জানি বাপের পাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, শনিবার সকাল সাড়ে ১১টার সময় উত্তর ধূরুং ইউনিয়নের ফয়জানি বাপের পাড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র মিজবাহ উদ্দিন তার পরিবারের লোকজন নিয়ে ধুরুং বাজার এলাকায় আসার পথে জুম্মা পাড়ার দক্ষিণ পূর্ব দিকে জুম্মা পাড়া সড়কে পৌঁছলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে তার সৎ ভাই ওসমান গনির নেতৃত্বে  ৫/৬ জন ভাড়াটে সন্ত্রাসী লোহার রড, কিরিচ, দা, লাঠি সোটা নিয়ে হামলা চালায়। হামলায় শিশু সন্তানসহ গুরুতর আহত হয় ৪ জন।
আহতরা হলেন জহির আলমের পুত্র তানভীর হোসেন (১৩), মোঃ শহিদুল্লাহর স্ত্রী রহিমা বেগম (২৭), হাবিবুর রহমানের পুত্র মিজবাহ উদ্দিন (৩৮), শহিদুল্লাহর পুত্র আব্দুল মোমেন (২)।
আহতদের এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে তানভীর হোসেন ও রহিমা বেগমের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে আহত মিজবাহ উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের জানায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমার সৎ ভাই ওসমান গনির নেতৃত্বে ৫/৬ লোক লোহার রড, কিরিচ, দা নিয়ে হামালা চালিয়ে আমাদের গুরুতর আহত করেন।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত থানায় কোন মামলা রজু হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মিজবাহ উদ্দিন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.