সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ১৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ১৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় শক্তিশালী টর্নেডোর আঘাতে শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

এছাড়াও বিধ্বস্ত হয়েছে বহু ঘর-বাড়ি। উপড়ে পড়েছে গাছপালা। এর ফলে দুর্গত এলাকার অনেক সড়ক বন্ধ রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলাবামা ছাড়াও জর্জিয়া অঙ্গরাজ্যেও টর্নেডো আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.