সাম্প্রতিক....
Home / জাতীয় / সিঙ্গাপুর নেয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে

সিঙ্গাপুর নেয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে

উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (৪ মার্চ) দুপুরে বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া একথা জানান। সিদ্ধান্ত অনুযায়ী আজই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়া হবে।

কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনো শঙ্কামুক্ত নয়।

এর আগে দুপুরের দিকে একটি চার্টার্ড বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চলে আসেন। দেবী শেঠির সঙ্গে ছিলেন বিএসএমএমইউয়ের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ।

সকালে ব্যাঙ্গালোর থেকে তিনি কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছন। সেখানে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের কনসুলার (ভিসা) মনসুর আহমদ বিপ্লব তাকে স্বাগত জানান এবং ভিসা প্রদান করেন। সেখান থেকেই উপমহাদেশের প্রখ্যাত এ শৈল্য চিকিৎসক ঢাকার উদ্দেশে চার্টার্ড বিমানে রওনা হন।

রোববার ভোরে সকালে হঠাৎ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে ও পরে তাকে সিসিইউতে রাখা হয়েছে।

এদিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে একজন বিশেষজ্ঞ, একজন সাধারণ চিকিৎসক ও দু’জন নার্সসহ চারজনের একটি দল ওই দিন সন্ধ্যায় ঢাকায় এসে এসে পৌঁছান ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.