দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন শেখ ফজলুল হক মনির হাতে গড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষির্কীতে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে যুবলীগের এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
১১ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশন পয়েন্টে ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক এনাম রনির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে অংশ নেন যুবনেতা জোহান, ইফতেখারুল আলম সোনা মিয়া, মিনার, শহিদুল করিম, ছানা উল্লাহ, ফরিদুল আলম, শাহ আলম, জসিম উদ্দীন, আবুল কালাম, ওবাইদু, বদিউল আলম আকাশ, হৃদয়, বাহাদুর, জাহাঙ্গীর আলম, তারেক আজিজ, জাহাঙ্গীর আলম, শাহাদত হোসেন, ইমরান হোসেন, আবদুল্লাহ আল মামুন, সাকিব খান, রেজাউল করিম রেজু, মহি উদ্দীন, মোহাম্মদ আবদুল্লাহ রিকু, মহিউদ্দীন (২), আনোয়ার হোসেন, রমজান আলী, ইদ্রিছ, রিয়াদ, তৌহিদ, শহিদু, এমতাজুল হক, আয়ুব, নুরুল হক, শওকত, শফি আলম, সুমনসহ ইউনিয়নের আওতাধীন তৃণমূল পর্যায়ের অসংখ্য কর্মীরা।
আনন্দ মিছিল শেষে ঈদগাঁও বাসস্টেশনস্থ নিউ পাহাড়িকা কমিউনিটি সেন্টারে সদর উপজেলা যুবলীগের আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে অংশ নেন।
ঈদগাঁও ২নং যুবলীগ
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার এক আলোচনা সভা ১১ নভেম্বর বিকেলে মাইজ পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসেন, শাকিব, রেজাউল করিম, আবদুল্লাহ রিকু, মহি উদ্দীন, আনোয়ার, রিয়াদ, ইদ্রিছ, তৌহিদ, শহিদু, পুতু, আয়ুব, শওকত, শফি আলমসহ ওয়ার্ড যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। সভা শেষে মিছিল সহকারে আনন্দ মিছিলে যোগ দেন। এসময় বক্তারা – দিন বদলের সনদ বাস্তবায়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে উল্লেখ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.