সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / যে নায়ককে সহ্য করতে পারেন না প্রিয়াঙ্কা চোপড়া!

যে নায়ককে সহ্য করতে পারেন না প্রিয়াঙ্কা চোপড়া!

তেমন ভাবে কেউ মুখ না খুললেও গ্লোবাল ক্যুইন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বহু অভিনেতারই সম্পর্ক নাকি ভালো নয়৷ তা সে শাহরুখ খান হোক বা সালমান খান৷ নিন্দুকের দাবি হলিউডে নাম করার নেশায় বলিউডকে কম পাত্তা দিচ্ছেন প্রিয়াঙ্কা৷ টিনসেলের বহু পরিচালককে না করে দিচ্ছেন তিনি৷

মিস ওয়ার্ল্ডের এই নাকচের পাল্টা জবাব হিসেবে শুরু হয়ে যাচ্ছে একের পর এক ঠান্ডা লড়াই৷ সম্প্রতি জানা গেছে, সালমান খানের ‘ভারত’ ছবিতে নায়িকা হিসেবে ছিলেন তিনি৷ ছবির শ্যুটিং শুরু হওয়ার কিছুদিন আগেই ‘ভারত’ প্রজেক্ট থেকে ব্যাক আউট করেন তিনি৷ জানা যায়, কারণ হল সেই এক৷ হলিউড ফিল্ম৷ যার জন্য সালমান খান বেজায় চটেন প্রিয়াঙ্কার উপর৷ ভবিষ্যতে এই নায়িকার সঙ্গে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেতাদের রাগের পরিবর্তে নায়িকারও রয়েছে ক্ষোভ৷ তবে সালমান কিংবা শাহরুখ নন৷ তার সম্পূর্ণ ক্ষোভ অভিষেক বচ্চনের উপর৷

অভিষেক বচ্চনের দেওয়া একটি নাম একদমই পছন্দ ছিল না প্রিয়াঙ্কার৷ যার জন্য তিনি অভিষেককে মেরেও ফেলতে চান৷ পুরো বিষয়টি কিন্তু নিছকই মজা৷ ঠাট্টা করেই তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি অভিষেককে এবার মেরেই ফেলব৷ ওর সঙ্গে ‘ব্লাফমাস্টার’ ছবিটা করার সময় আমায় প্রথম পিগি চপস নামটা দেয়৷ কীভাবে নামটা বানিয়েছিল জানি না৷ তবে অবাক হওয়ার বিষয় হল, নামটা পুরা দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে৷ যেন এটাই আমার আরেকটা নাম৷

‘চপস্’এ আমার কোনও আপত্তি নেই, কিন্তু ‘পিগি’ তে রয়েছে৷ তাও ভালো অভিষেক এখন আমায় চপস বলেই ডাকে৷ পিগিটা সারাজীবনের মতো বন্ধ হয়েছে৷ এতেই আমি সন্তুষ্ট৷” জানা যায়, ‘ব্লাফমাস্টার’র সময় তেমন কথোপকথন ছিল না প্রিয়াঙ্কা এবং অভিষেকের মধ্যে৷ কারণ ছবিতে নায়িকার ভূমিকায় থাকার কথা ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের৷ কোন কারণে তাকে সরিয়ে প্রিয়াঙ্কাকে নেওয়া হয়৷ যার জন্য প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন অভিষেক৷ পরবর্তীকালে ‘দোস্তানা’ ছবিতে একসঙ্গে কাজ করলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি ছিল না অভিষেক এবং প্রিয়াঙ্কার৷

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.