সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রচনার পরিবর্তে এবার ‘দিদি নং ১’ সুদীপা

রচনার পরিবর্তে এবার ‘দিদি নং ১’ সুদীপা

http://coxview.com/wp-content/uploads/2021/11/Entertainment-Didi-no-1.jpg

রচনার পরিবর্তে এবার ‘দিদি নং ১’ সুদীপা

অনলাইন ডেস্ক :
জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নম্বর ১’ সঞ্চালনায় আসছে বড় পরিবর্তন। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সোমবার থেকে ‘রান্নাঘরের রাণী’ সুদীপা চট্টোপাধ্যায়কে দেখা যাবে দিদি নম্বর ওয়ানের সঞ্চালকের ভূমিকায়। তবে তা সীমিত সময়ের জন্য।

জি বাংলার ফেইসবুক লাইভ থেকে সুদীপা জানিয়েছেন, রচনার এই বিরতি সাময়িক। ব্যক্তিগত জীবনে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে বাবাকে হারিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত রচনা। অনেক ধরনের ধর্মীয় আচারও পালন করতে হচ্ছে তাকে। বোঝাই যাচ্ছে বাবাকে হারিয়ে শোকে বিহ্বল রচনা। বেশিদিনের জন্য তিনি শো থেকে দূরে থাকতে পারবেন না। আবারও ফিরে আসবেন দিদি নং 1 এর মঞ্চে।

টানা ১০ বছর ধরে ‘দিদি নম্বর ১’ অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন রচনা। দর্শকদের কাছে যথেষ্ঠ জনপ্রিয়ও তিনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.