সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

রামুতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

কামাল শিশির; রামু :

রামুর কাউয়ারখোপে মোটরসাইকেল চুরির অপরাধে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে আটক করে পুলিশ।

জানা যায়, ১০ সেপ্টেম্বর কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ উচ্চ বিদ্যালয় সড়ক থেকে রাত ১১টায় জনৈক আবু তাহেরের মোটরসাইকেলটি চুরি হয়। বিষয়টি থানায় অবগত করা হলে রামু থানা পুলিশের সাব ইন্সপেক্টর নাজমুলের নেতৃত্বে অভিযান চালিয়ে পাশ্ববর্তী রশিদ নগর ইউনিয়ন থেকে মধ্যম কাউয়ারখোপ এলাকার জানে আলমের পুত্র সাইফুল ইসলাম এবং পূর্ব কাউয়ারখোপ এলাকার আমিন সওদাগরের পুত্র আরিফুল ইসলাম বাবুকে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার করেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে হাজতে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.