সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে ৪ গরু চোরসহ পিকআপ আটক

রামুতে ৪ গরু চোরসহ পিকআপ আটক

Handcap (cow) Kamal 12-7-21 (1)কামাল শিশির; রামু :

কক্সবাজাে জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালার নতুন মুরাপাড়া এলাকায় গরু চুরির সময় জড়িত ৪ জনকে আটক করেছে জনতা। এসময় চুরি হওয়া গরু, চুরিতে ব্যবহৃত পিকআপ গাড়ি, লোহা কাটার যন্ত্র, ছুরিসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

১২ জুলাই ভোরে এ ঘটনা ঘটে। আটককৃত ৪ জনই চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আটকের পর তাদের রামু থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

জোয়ারিয়ানালা মুরাপাড়া এলাকার মৃত বশির আহমদের ছেলে নুরুল ইসলাম ভূট্টো জানান, গভীর রাতে তার বাড়ি থেকে একটি বড় সাইজের গরু চুরি করে নিচ্ছিলেন চোরের দল। এসময় তারা আশপাশের আরো কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা চালাচ্ছিল।

কিন্তু তার এক প্রতিবেশী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এসে চোরদের উপস্থিতি টের পান। ওইসময় সে বাড়ির ভিতরে গিয়ে মুঠোফোনে আশপাশের লোকজনকে বিষয়টি জানিয়ে দেয়। এক পর্যায়ে পাড়া-প্রতিবেশীরা চোরদের ঘিরে ফেলে।

এসময় একটি মিনিট্রাক সহ বেশী কয়েকজন চোর পালিয়ে গেলেও জনতার হাতে ৪ জন ধরা পড়ে। তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত পিকআপ গাড়ি (চট্টমেট্টো ন ১১-৬৩১৭), লোহা কাটার যন্ত্র, ছুরি সহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করে জনতা।

খবর পেয়ে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন ঘটনাস্থলে যান এবং আটককৃত ৪ জন, জব্দকৃত গাড়ি ও অন্যান্য সরঞ্জাম থানা হেফাজতে নিয়ে যান।

রামু থানা এসআই ফয়জুর রহমান ৪ জনের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.