এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
সরকার সারাদেশে চলমান উন্নয়নের কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ৪কোটি ৩০লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ভবন পেল ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়।
জানা যায়, জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর এক মাত্র এ নারী শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় কমিটির সহায়তায় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের একান্ত তদবিরে এ ভবনটি অনুমোদন লাভ করেন। বহুতলা বিশিষ্ট ভবন কাজ সম্পন্ন হয়েছে। এখন এটি উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে।
দীর্ঘবছর পরে বিদ্যালয়ে একটি ভবন পাওয়ায় খুশিতে উৎফুল্ল হন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক মহলসহ এলাকাবাসী।
এ ব্যাপারে স্কুল প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন ও ভবন নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ও অভিবাদন জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.