রোমান্টিক প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। আর এ গল্পে রিয়াজের স্বপ্নচারিণীকে দেখা যাবে।
তবে বড় পর্দায় নয়, ‘যে ছিল স্বপ্নচারিণী’ শিরোনামের একটি একক নাটকে তাকে দেখা যাবে। শুক্রবার এ তথ্য জানান নির্মাতা সুজন বড়ুয়া।
রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, লামিয়া মিমো ও মৌ খান।
নাটকের গল্প প্রসঙ্গে সুজন বড়ুয়া বলেন, ‘রিয়াজ ও মিমোর বাবা ভালো বন্ধু। তাই ছোটবেলায় তারা রিয়াজ-মিমোর বিয়ে ঠিক করে রাখেন। রিয়াজ বাবার ব্যবসা দেখেন। এদিকে মিমোও তার নিজেদের কোম্পানি সামলান। কিন্তু মিমো অন্য একটি ছেলেকে ভালোবাসে। যে দেশের বাইরে থাকে। কিন্তু এ কথা তার পরিবারকে জানাতে সাহস করেন না। তাই পরিকল্পনা করে মৌকে মিমো তার অফিসে চাকরি দেয়। তার কাজ একটাই রিয়াজের সঙ্গে প্রেম করা। এক পর্যায়ে রিয়াজ-মৌয়ের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এবং রিয়াজের স্বপ্নচারিণীরূপে পরিণত হয়। কিন্তু তারপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এভাবেই এগিয়ে গেছে নাটকের গল্প।’
নাটকটির নির্মাণ কাজ ভালো হয়েছে। দর্শকদের ভালো লাগবে বলেও জানান সুজন। এতে আরো অভিনয় করেছেন, উর্মি, ডায়না, আরিফিন সোহাগ, মনির, সানজি প্রমুখ।
গত ১৬-১৭ অক্টোবর নগরীর উত্তরা, ডিয়াবাড়িসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কোনো একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানান নির্মাতা।
সূত্র:risingbd.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"




You must be logged in to post a comment.