সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রোহিঙ্গা ক্যাম্পের কাজে বৈসম্যের শিকার স্থানীয় ঠিকাদাররা

রোহিঙ্গা ক্যাম্পের কাজে বৈসম্যের শিকার স্থানীয় ঠিকাদাররা


হুমায়ুন কবির জুশান; উখিয়া :
শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের কাজে বৈসম্যের শিকার হচ্ছেন স্থানীয় ঠিকাদাররা। দেশীয় ও বিদেশী এনজিও গুলোর কাজ বন্টনে বিমাতাসুলভ আচরণ, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উখিয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

সোমবার (২৮ জানুয়ারি) বেলা বারোটায় উখিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রো। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের কাজ না দিয়ে এনজিওতে কর্মরত কর্মকর্তাদের আত্নীয় ও তাদের পরিচিত কক্সবাজার জেলার বাহিরের ঠিকাদারদের কাজ দিয়ে স্থানীয়দের সাথে প্রতারণা করছেন। তিনি স্থানীয়দের অগ্রাধিকার দেয়ার আহবান জানান। চরম নির্যাতনের শিকার মুসলিম রোহিঙ্গাদের পাশে আমরা উখিয়াবাসিই সর্বপ্রথম দাঁড়িয়েছি। তাদের বিপদে আমরাই সাহায্য করেছি। রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত আমরাই তাদের নিরাপত্তা ও সেবা দিয়ে যাব। তাদের দুর্দিনে আমরাই ছিলাম। এখন তারা বসবাসের উপযুক্ত পরিবেশ পেয়েছে। আর আমরা হারিয়েছি আমাদের মূল্যবান প্রাকৃতিক পরিবেশ, সামাজিক আচার আচরণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, রাস্তাঘাট ও শিক্ষার সুন্দর পরিবেশসহ আমাদের ন্যায্য অধিকার ও সম্মান। দাবি মেনে নেয়া না হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে কক্সবাজারের বাহিরের ঠিকাদারদের আসতে না দেয়াসহ রোহিঙ্গা কর্মকান্ডের সাথে জড়িত সকল কাজ বন্ধ রাখা হবে বলেও হুশিয়ার করে দেন।

সংবাদ সম্মেলন শেষে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।এ সময় ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফরিদুল আলম কন্ট্রাক্টর, মোহাম্মদ ইসহাক, হুমায়ুন কবির রুবেল, মোক্তার আহমদ, জিহান চৌধুরী, ফরিদ আলম, সালাহ উদ্দিন, আব্দুল হক, মোহাম্মদ মুফিজ মিয়া, রশিদ আহমদ, শফি সওদাগর, জয়নাল আবেদিন, মাসুদ চৌধুরী, মোহাম্মদ মমতাজ মিয়া।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.