
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে বাহাজা ফ্রাঞ্চাইজির
আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৪ই জুলাই বিকেলে ঈদগাঁও বাসস্টেশনে সেইফ ইসলামীয়া মার্কেটে জমকালো পরিবেশে শুভ উদ্বোধন করা হলো হজ এবং ওমরাহের অফিস বাহাজা।
ব্রাঞ্চের টি-শার্ট পরিহিত একদল তরুণরা কেক কেটে ব্যাপক উৎসবমুখর পরিবেশে এর যাত্রা শুরু করেন। এখানে ভিসা, ভিসা প্রসেসিং, ম্যান-পাওয়ার, এয়ার টিকেট, স্টুডেন্ট কাউন্সিলিং, মেডিকেল ট্যুরিজম, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজিং ইত্যাদি করা হয়। বাহাজার উদ্বোধন উপলক্ষে অপরুপ সাজানো হয় ঈদগাঁও শাখার অফিস।
বাহাজার চীফ এক্সিকিউটিভ অফিসার হাসনাত মাহমুদ বিজয়, বাহাজা ফ্রাঞ্চাইজের ম্যানেজার আহাদুল ইসলাম নওশাদ, মুরব্বী মোস্তাক, নুরুল হুদা, আবছার, সাবেক মেম্বার বশিরসহ একঝাঁক তরুণ প্রজন্মরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দুপুরের ভোজন ও মিষ্টি বিতরণ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.