সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

লামায় ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

লামায় ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ https://coxview.net/wp-content/uploads/2025/09/Handcaff-yaba-Rafiq.jpg

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্যে জেলা বান্দরবানের লামা উপজেলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ৩ রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশীস্থ হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীরা হলেন, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২নং এর মোঃ মুরাদ ও মাবিয়া বেগমের ছেলে মোঃ হাসান (২৭), উখিয়া উপজেলার ব্লক সি-৫ রোহিঙ্গা ক্যাম্পের মোঃ হাসান এর স্ত্রী ইয়াছমিন আরা (২৪), কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় বার্মা পাড়ার মোঃ কাশেমের স্ত্রী খতিজা বেগম (৫৫) এবং উখিয়া উপজেলার ২নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ রফিক এর স্ত্রী শাহানু আক্তার (৩৫)।


রবিবার দুপুরে লামা থানা এবিষয়ে লিখিত প্রেস রিলিজ দেয়। পুলিশ জানায়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ৩ জন রোহিঙ্গাসহ মোট ৪ জনকে লামা থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে বলে জানা যায়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী গ্রামে হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালীন সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। পরবর্তীতে স্থানীয় জনগণ পুলিশকে সংবাদ দিলে কুমারী ক্যাম্পের ইনচার্জ এসআই জামিল আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন এবং আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের পুলিশ হেফাজতে নিয়ে যায়।


তিনি আরো বলেন, উক্ত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে লামা থানার মামলা নং-১১, তারিখ-২৮/০৯/২০২৫ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) রুজু করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.