সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / লোহাগাড়ার সড়কে প্রাণ গেলো ঈদগাঁওয়ের দুই যুবকের

লোহাগাড়ার সড়কে প্রাণ গেলো ঈদগাঁওয়ের দুই যুবকের

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জের সামনে রাতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো ঈদগাঁওয়ের দুই যুবকের। বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে দূর্ঘটনা সংগঠিত হয়।

 

নিহতরা হল- কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জালালাবাদের পালাকাটার আবদু শুক্কুরের পুত্র রাকিব ও সদর ইউনিয়নের কানিয়াছড়া নিবাসী শামশুল ইসলামের পুত্র জিহাদ। তারা দুইজনই মামাতো-ফুফাতো ভাই বলে জানা যায়।

 

নিহত রাকিবুল ইসলামের বড়ভাই জানান, গেল বৃহস্পতিবার রাতে ৬ বন্ধু তিন মোটরসাইকেলে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

 

নিহত রাকিব ও জিহাদের পরিবারের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় বাকরুদ্ধ, আনন্দময় সেই স্বপ্নযাত্রা মুহূর্তে শেষ হয়ে গেলো।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.