সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় গাছের ট্রলি উল্টে গুরুতর আহত ২

লামায় গাছের ট্রলি উল্টে গুরুতর আহত ২

লামা (বান্দরবান) ট্রলি দুর্ঘটনায় আহত সাগর ও রায়হান।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামা পৌরসভায় গাছের ট্রলি (ট্রাক্টর) উল্টে ২জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৮টায় পৌরসভার লাইনঝিরি রোয়াজা পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, লাইনঝিরি কারবারী পাড়ার মৃত মো. ছিদ্দিকের ছেলে মো. সাগর (২০) ও মো. রহিমের ছেলে মো. রায়হান (২৩)।

সরজমিনে গিয়ে জানা গেছে, ট্রলিতে (ট্রাক্টর) করে ঝিরির ভিতর থেকে লাকড়ি ও কাঠ বোঝাই আনার পথে রোয়াজা পাড়ায় আসলে হঠাৎ ট্রলি গাড়িটি উল্টে যায়। এসময় সাগর ও রায়হান গাড়ি ও গাছের চাপায় পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত লামা হাসপাতালে নিয়ে আসে।

লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার ডাঃ বিবি ফাতেমা জানান, উভয়ের পা, হাত, মাথায় আঘাত ও কাটার চিহ্ন রয়েছে। সাগরের অবস্থা আশংকাজনক। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.