সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / লামা বন বিভাগের ১৮ হাজার গাছের চারা বিতরণ

লামা বন বিভাগের ১৮ হাজার গাছের চারা বিতরণ

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
জাতীয় কার্যক্রমের অংশ হিসেবে মহান মুক্তিযোদ্ধের আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর মাঝে ১৮ হাজার ফলদ, বনজ ও ওষুধী চারা বিতরণ করা হয়েছে। লামা বন বিভাগের উদ্যোগে বিনামূল্যে এই চারা বিতরণ করা হয়।

বুধবার (১৮ জুলাই) সকালে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চারা বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।

লামা (বান্দরবান) আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনায় গাছের চারা রোপন।

বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ, সদর রেঞ্জ কর্মকর্তা হারুণ অর রশিদ বাবু, বিদ্যালয়ের শিক্ষার্থী গৌধূলী চৌধুরী প্রমূখ।

বিভাগীয় বন কর্মকর্তা জানিয়েছেন, লামা বন বিভাগের উদ্যোগে তিন উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে ১৮ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, যে সকল শিক্ষার্থীরা গাছের পরিচর্যা করবেন তাদেরকে পুরস্কিত করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি; কক্সভিউ.নেট; Tree, www.coxview.net; https://coxview.net/%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be/

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি

লামা বন বিভাগের লামা রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল ‘বমু রিজার্ভের’ নন্দীরবিলের চড়ুইবিল ও পানিস্যাবিল ওয়েদ্দারঘোনা ...

Portrait of a professional, showcasing contact details and role information.