শাকিব খান, অপু বিশ্বাস ও মিশা সওদাগর। এক অসাধারণ কম্বিনেশন। ২০০৬ সাল থেকে একসাথে অভিনয় করছেন। অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করছেন তারা। অধিকাংশ চলচ্চিত্রই ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছে। ২০০৭ সালের ঈদুল ফিতর থেকে শাকিব-অপু-মিশা অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ঈদে। এই তিন তারকা ঈদের চলচ্চিত্র থাকা মানেই নিশ্চিত সাফল্য। ঈদের হিট-সুপারহিট চলচ্চিত্রগুলো সবসময়ই থাকে এই তিন তারকার দখলে।
গত বছরও দুই ঈদে দুটি চলচ্চিত্র মুক্তি পায় শাকিব-অপু-মিশা’র। শাহিন সুমন পরিচালিত ‘লাভ ম্যারেজ’ ঈদুল ফিতরে এবং বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ঈদুল আজহায় মুক্তি পায়। দুটি চলচ্চিত্রই তিন তারকার অন্যান্য চলচ্চিত্রর মতো সাফল্য লাভ করে। শাকিব-অপু-মিশা অভিনীত কোনো চলচ্চিত্র চলতি বছর এখন পর্যন্ত মুক্তি পায়নি। তাদের প্রথম অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবারের ঈদুল ফিতরে। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এই তিন তারকা।
চলচ্চিত্রটির গান, টিজার ইতিমধ্যে দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে। শুটিং চলাকালিন সময় থেকেই ‘সম্রাট’ আলোচিত নাম। দেশ-বিদেশের চোখ বাঁধানো লোকেশেন হয়েছে ‘সম্রাটে’র শুটিং। দেশি-বিদেশি একদল টেকনিশিয়ান এ চলচ্চিত্রে কাজ করেছেন। দেশি-বিদেশি শিল্পীর সমারোহে বিশাল চলচ্চিত্র হয়েছে ‘সম্রাট’। ‘সম্রাট’ মুক্তি উপলক্ষে প্রদর্শক, বুকিং এজেন্টদের উত্তেজনা তুঙ্গে এখন। কাবিলা, শিমুল খান, সুব্রত, ডি জে সোহেল এবং ভারতের ইন্দ্রনীল অভিনীত ‘সম্রাট’ ঈদে মুক্তি পেয়ে বড় সাফল্যের প্রহর গুনছে।
‘সম্রাট’ প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। এই প্রতিষ্ঠান ইতিপূর্বে ‘কিস্তিমাত’ নির্মাণ করে প্রশংসিত হয়। মিউজিক লেবেল হিসেবে অন্যতম শীর্ষস্থানে রয়েছে সংস্থাটি।
সূত্র:priyo.com
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.