
‘আশিক বানায়া আপনে’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তনুশ্রী দত্তর। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল ছবিটি। যদিও পরে তাঁকে আর তেমন করে পায়নি ভক্তরা। দীর্ঘদিন পর এ লাস্যময়ী অভিনেত্রী মুখ খুললেন। তবে নিন্দনীয়, জঘন্য ঘটনার বর্ণনা দিলেন তিনি!
তনুশ্রী জানালেন, বলিউডে তাঁর সংগ্রাম নিয়ে। শুটিং চলাকালে এক অভিনেতার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। তবে এখনো বলিউডে কাজ করতে চান তনুশ্রী।
নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, ‘আমাদের দেশ ক্রমেই কুটিল হয়ে উঠছে। মানুষ বলেই চলেছে, কেন ভারতে হ্যাশট্যাগ মি টু আন্দোলন হচ্ছে না। এটা কখনোই হবে না, যতক্ষণ না তুমি জানছ ২০০৮ সালে কী হয়েছিল আমার সঙ্গে।’
‘দুই-এক বছর আগে হলিউডে হ্যাশট্যাগ মি টু আন্দোলন হয়েছিল, কিন্তু ভারতে এটা হয়েছিল কয়েক বছর আগে। ভারতের মিডিয়ার ইতিহাসে সম্ভবত আমিই প্রথম, যে মুখ খুলেছিল ও উঠে দাঁড়িয়েছিল। সবাই দেখেছে কী হয়েছে। কিন্তু সেই স্মৃতি ও জনপ্রিয় ধারণা-তনুশ্রী দত্ত যৌন নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছিল এবং তারপর সে আর নেই।’
তনুশ্রী বলেন, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। একটি গানে তাঁকে এক অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল।
তনুশ্রী মুখ খোলায় ভক্তরা সমর্থন জানিয়েছেন। তাঁরা চান, তনুশ্রী যেন ওই অভিনেতার নামটিও প্রকাশ করেন। সব অভিনেতারই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার, যেন এমন ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।
সূত্র:1newsbd.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.