শেখ রাসেলের অপূর্ণ স্বপ্ন শিশুদের পূরণ করতে হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাছিমা বেগম শিশুদের যোগ্য নাগরিক হয়ে শেখ রাসেলের অপূর্ণ স্বপ্ন পূরণের আহবান জানান। তিনি ১৮ অক্টোবর জেলা শিশু একাডেমী আয়োজিত শেখ রাসেলের ৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহবান জানান। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনুল কবির, যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পুলিশ সুপার, শ্যামল কুমার নাথ, আইনজীবী সমিতির সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার এড: এ কে আহমেদ হোছাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক। প্রধান অতিথির বক্তব্যে সচিব শেখ রাসেলের শৈশব জীবনের নানাদিক তুলে ধরে বলেন, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে হয়ত মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশ সেবার সুযোগ পেতেন। কিন্তু ঘাতকরা তাঁকে সেই সুযোগ দেয়নি। এ প্রজন্মের শিশুদের মধ্যেই শেখ রাসেলের স্বপ্ন বেঁচে থাকবে। তিনি শিশুদের উদ্দেশ্যে ‘দিন বদলে শিশু’ শীর্ষক স্বরচিত কবিতা আবৃত্তি করে শুনান। পরে প্রধান অতিথি শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সবশেষে শিশু একাডেমীর শিশু শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.