রবিবার সকাল থেকে বেহাল দশায় পড়ে থাকা একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ ডিগ্রী কলেজের সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়। এ সড়কের কাজ শুরু হওয়ায় কলেজ শিক্ষাথী ও স্থানীয় জনসাধারনের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
এদিকে কাজ শুরু হতে না হতে ঠিকাদারের লোকজন সড়কের গর্ত ভরাট করতে গিয়ে মাটি না দিয়ে ময়লা আবর্জনা দিয়ে ভরাট করলে কলেজ শিক্ষার্থী ও স্থানীয়দের চোখে পড়লে কাজ বন্ধ করলে ঠিকাদার এসে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করা হয়।
টেকনাফ পৌরসভার প্রকোশলী জহির উদ্দিন বলেন, এ সড়কটি আগের মত কার্পেটিং করা হবেনা এটি সিসি ডালাই করা হবে। তবে এ সড়কের উন্নয়ন কাজে কোন ধরনের দুর্নীতি যেন না হয় তা আমাদের সার্বক্ষণিক দৃষ্টি থাকবে। তিনি আরও জানান, পৌর মেয়র হাজি মোঃ ইসলামের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। এই সড়কটি বৃষ্টির কারনে ঠিকারদার এত দিন কাজে হাত দিতে পারে নাই। এই সড়কটি সংস্কারের জন্য দুই মাস আগে ৮ লাখ টাকার ট্রেন্ডার দেওয়া হয়েছে। এ কাজের ঠিকারদার হচ্ছে মোঃ কাইছার উদ্দীন।
উল্লেখ্য যে, গত শনিবার কয়েকটি অনলাইন পত্রিকা ও স্থানীয় পত্রিকায় একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ ডিগ্রী কলেজের চলাচলের সড়কটি বেহাল দশার সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে দীর্ঘদিন ধরে সকড়টির কারপেটিং উঠে গিয়ে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহায় কলেজ শিক্ষার্থী ও স্থানীয়রা। এমন কি সড়কটিতে বড় বড় গর্ত হওয়ার কারনে দুর্ঘটনায়পড়তে হয়েছে। তাই সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ নজর দেওয়ায় স্থানীয়রা পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.