দক্ষিণ ভারত থেকে বলিউডে পা রেখেই সফলতা পেয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান। এখন বলিউডের বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি গায়িকা শ্রুতিকেও অবিস্কার করতে পেরেছেন তার ভক্তরা।
তবে খবর হলো ‘ইয়ারা’ নামক একটি ছবিতে শ্রুতিকে দর্শক দেখতে পায় অন্য রুপে। এ ছবির একটি গানে অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এ গানেই তিনি এমন অবস্থায় অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেছেন তরুণ অভিনেতা বিদ্যুৎ জামাল এর সঙ্গে। এমন দৃশ্যের একটি ভিডিও ক্লিপ প্রকাশ হয়েছে অনলাইনে। আর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারত তথা বিশ্ব মিডিয়ায় ।
ধারণা করা হচ্ছে ছবির প্রচারণার অভিনব কৌশল হিসেবেই শ্রুতির এ ভিডিও ক্লিপটি ছড়িয়ে দেয়া হয়েছে অনলাইনে। তবে বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন শ্রুতি।
যেখানেই যাচ্ছেন এ নিয়ে প্রশ্নের সম্মুখিন হচ্ছেন তিনি। তবে এ বিষয়টি নিয়ে মুখে কলুপ এঁটেছেন তিনি। বিষয়টি নিয়ে মিডিয়ার প্রশ্নের উত্তরে ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যাচ্ছেন তিনি।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.