সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / সড়ক দুর্ঘটনায় চৌফলদণ্ডীর সহকারী অধ্যাপক মান্নানের মৃত্যু, সর্বত্রই শোকের ছায়া

সড়ক দুর্ঘটনায় চৌফলদণ্ডীর সহকারী অধ্যাপক মান্নানের মৃত্যু, সর্বত্রই শোকের ছায়া

সড়ক দুর্ঘটনায় চৌফলদণ্ডীর সহকারী অধ্যাপক মান্নানের মৃত্যু, সর্বত্রই শোকের ছায়া; shok - mannan -Sagor; https://coxview.net/shok-mannan-sagor/
অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের  সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

 


৩ জুলাই (বৃহস্পতিবার) রাত দশটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। আগে অসুস্থ নিজ বোনকে দেখতে কর্মস্থল পেকুয়া থেকে কক্সবাজারের নিজ এলাকায় আসার পথে রাত সাড়ে ৮ টায় চকরিয়াতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাদের বহনকারী সিএনজি গাড়িটি সড়কে অবস্থানরত একটি মিনি ট্রাক (ডাম্পার গাড়ি) কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথায় ঘটনাটি সংঘটিত হয়।

 

তিনি পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। সেখান থেকে বিয়ে করেই তিনি সপরিবারে বসবাস করতেন। তার নিজ বাড়ি  চৌফলদণ্ডী ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ায়। তার পিতার মীর আহমদ। ২০১৮ সালে তিনি উক্ত মাদ্রাসায় এমপিওভুক্ত আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। 

 

তার বড় ভাই ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফুর জানান, শুক্রবার দুপুর আড়াইটায় চৌফলদণ্ডী সাগর মনি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে তাকে সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ভাই । এতে খুটাখালী তমিজিয়া ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উজানটিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার, কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নুরুল আলম, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল কাদের, চৌফলদণ্ডীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলম, কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক, কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের সার্জন ডাক্তার সাইফুল ইসলামসহ দূর দূরান্তের বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

 

তিন ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ। মরহুম মান্নান ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম, চুনতি কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি এলএলবিতে অধ্যয়নরত ছিলেন। তার লাশ এলাকায় পৌছলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।  
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন ঈদগাঁও যুব ঐক্য পরিবার ও ঈদগাঁও প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.