এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের আওতাধীন ঈদগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সফল ও স্বার্থক করার লক্ষ্যে ২৩ মার্চ বিকেলে ঈদগাঁও বাজারস্থ পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক আজিজের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত থেকে স্ব স্ব মতামত ব্যক্ত করেন- ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডা: সনজিত দাশ, পীষুষ পাল, মুসলিম উদ্দিন, ফিরোজ আহমদ, মনজুর আলম, সংবাদকর্মী এম আবুহেনা সাগর, নুরুল হাকিম, ডা: নুরুল কবির, কামাল উদ্দিন, হোসন আলী, কেফায়তুল্লাহ, ডা: পরিতোষ পাল, নান্টু চৌধুরী, সুপন পাল, ছানা উল্লাহ, নাছির উদ্দিন, মোহাম্মদ বাবুল, নুর আহমদ, ডা: বিপ্লব রুদ্র, হারুনর রশিদ, আবুল কাসেম, রমজান আলীসহ তৃনমুলের অসংখ্য নেতাকর্মী।
সভার পূর্বে আওয়ামীলীগ নেতা আবদুল কাদের, সিরাজ বাঙ্গালী ও যুবলীগ নেতা একরামুল হকের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
আগামী ২রা এপ্লিল বিকেলে পাবলিক লাইব্রেরীতে সদস্য সংগ্রহ অনুষ্টান অনুষ্টিত হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.