সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / সম্মাননা পাচ্ছেন ববিতা-আলী যাকের ও সাবিনা

সম্মাননা পাচ্ছেন ববিতা-আলী যাকের ও সাবিনা

দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ববিতা, অভিনেতা আলী যাকের ও কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন।

চলচ্চিত্রে ববিতা, নাটকে আলী যাকের ও সঙ্গীতে সাবিনা ইয়াসমিনকে সম্মাননা দেয়া হবে। এছাড়া দেশের নানা ক্ষেত্রে ভূমিকা রাখায় বিভিন্ন অঙ্গনের ২৫ গুণীজনকে সম্মানিত করা হবে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে ১০ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠ’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী ইস্ট ওয়েস্ট মিডিয়ার গ্রুপের পক্ষ থেকে তাদের এ সম্মাননা দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে গুণীজনদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য চেকের মাধ্যমে তুলে দেয়া হবে। এ আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.