সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / সম্রাটের বিপরীতে সাবরিনা

সম্রাটের বিপরীতে সাবরিনা

entertainment-somrat-sabrina

দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে যাচ্ছেন চিত্রনায়ক সম্রাট। এবার ‘দুরন্ত মেঘলা’ শিরোনামের নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি।

এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে নবাগত চিত্রনায়িকা সাবরিনাকে। সিনেমাটি পরিচালনা করছেন বশির আহমদ। সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ তথ্য জানান সম্রাট।

এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘কয়েক দিন আগেই সিনেমার গল্প পড়েছি। গল্প পড়ে ভালো লেগেছে। সম্প্রতি এ সিনেমার সঙ্গে যুক্ত হলাম। চলতি মাসের ৩০ তারিখ রাজধানীর উত্তরায় এ সিনেমার শুটিং শুরু হবে।’

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমার গল্পের নায়ক-নায়িকা পূর্ব পরিচিত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। একটা সময় তাদের ব্রেকআপ হয়। নায়ক ঘটনাক্রমে ক্রাইমের সঙ্গে জড়িয়ে যায়। এদিকে নায়িকা জানেন ছেলেটা ভালো কিন্তু নায়ক ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ে। এভাবেই সিনেমাটির গল্প এগিয়ে যায়।’

রোমান্টিক থ্রিলার ঘরানার এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন কমল সরকার। এটি প্রযোজনা করছে মিডিয়া ডিজিট।

চিত্রনায়ক সম্রাট অভিনীত সর্বশেষ ‘শুটার’ শিরোনামের সিনেমা মুক্তি পায়। এ সিনেমাটি গত ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পেয়েছে। সম্রাট চলচ্চিত্র ছাড়াও নাটক ও টেলিফিল্ম পরিচালনা করছেন।

সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.