সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় মানববন্ধন 

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় মানববন্ধন 

 

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি মানববন্ধন করেছে লামার কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদ সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 

এসময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একইদিনে গাজীপুরে আরো এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আহ্বান জানান। 

 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন লামার কর্মরত সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, মুহাম্মদ কামালুদ্দিন, সাহাব উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ তৈয়ব আলী, নুর মোহাম্মদ মিন্টু, নুরুল করিম আরমান, খগেশ প্রতি চন্দ্র খোকন, মোঃ ফরিদ উদ্দিন, বেলাল আহমদ, এম বশিরুল আলম, আবুল হাসেম, চৌধুরী মোহাম্মদ সুমন সহ প্রমূখ। 

 

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক পূর্বকোণ পত্রিকার লামা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.