সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ৮ আগস্ট; ইতিহাসের এইদিনে

৮ আগস্ট; ইতিহাসের এইদিনে

Kane Williamson; ( birth day) ; Sports, Cricket NewZealand (www.coxvew.net); ৮ আগস্ট; ইতিহাসের এইদিনে; https://coxview.net/kane-williamson-birth-day-sports-cricket-newzealand-www-coxvew-net-%e0%a7%ae-%e0%a6%86%e0%a6%97%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87/
কেন স্টুয়ার্ট উইলিয়ামসন নিউজিল্যান্ডীয় টেস্ট ক্রিকেটার। বর্তমানে তিনি নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ১৯৯০ সালের এই দিনে নিউজিল্যান্ডের বে অব প্লেন্টি এলাকার তৌরাঙ্গায় জন্মগ্রহণ করেন।

 

অনলাইন ডেস্ক :
বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। আজ এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল।


ঘটনাবলী :

  • ১২২০ – সুইডেন লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয়।
  • ১৫৪৯ – ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৭৯৬ – ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।
  • ১৮১০ – ঊর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।
  • ১৮১৫ – নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
  • ১৮৬৪ – জেনেভায় রেডক্রস গঠিত হয়।
  • ১৮৬৪ – আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।
  • ১৯০৬ – বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৪৯ – ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।
  • ১৯৫৫ – জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
  • ১৯৬৭ – দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৮৮ – দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।
  • ২০২৪ – বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। যার প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস।


জন্ম :

  • ১৭৩২ – ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।
  • ১৮৮৯ – জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেট।
  • ১৮৯৬ – স্বামী শিবানন্দ (যোগী), ভারতীয় যোগী সন্ন্যাসী এবং যোগগুরু।
  • ১৯০১ – সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত আর্নেস্ট লরেন্স নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
  • ১৯১০ – সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী।
  • ১৯২৮ – বিলায়েত খাঁ ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক।
  • ১৯৩০ – বেগম ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও শেখ হাসিনার মাতা।
  • ১৯৩১ – রজার পেনরোজ, ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী।
  • ১৯৩৭ – ডাস্টিন হফম্যান, মার্কিন অভিনেতা ও পরিচালক।
  • ১৯৪১ – লিলি চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
  • ১৯৫১ – মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের ৫ম রাষ্ট্রপতি।
  • ১৯৬২ – দেবশ্রী রায়, ভারতীয় বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক।
  • ১৯৮১ – রজার ফেদেরার, সুইস টেনিস খেলোয়াড়।
  • ১৯৯০ – কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক।


মৃত্যু :

  • ১৮২৪ – ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।
  • ১৯৭১ – সত্যেন্দ্রনাথ সেন, প্রখ্যাত রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক এবং ভারতের প্রথম ঘূর্নায়মান মঞ্চের প্রবর্তক।
  • ১৯৭৫ – প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায় (গীতিকার)।
  • ১৯৭৭ – আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীতপরিচালক।
  • ২০০৯ – শিবদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট বাঙালি গীতিকার।
  • ২০২১ – বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।
  • ২০২৪ – বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.