‘বয়কট তাণ্ডব’ থেকে এখন ‘বয়কট বলিউড’ এ পরিণত হয়েছে টুইটার ট্রেন্ড। উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিন্দুধর্মে আঘাত করার অভিযোগ উঠেছে বলিউডের বিরুদ্ধে। আর সেই রণধ্বনির আতঙ্কে বাধ্য হয়ে সাইফ আলি খানের বাড়ির সামনে বসানো হল পুলিশ ব্যারিকেড।
এই পরিস্থিতিতে নতুন বাড়িতে যাচ্ছেন করছেন সাইফ পরিবার। শনিবার (১৬ জানুয়ারি) দেখা গেছে, পুলিশি নিরাপত্তার সাহায্যে বাড়ি পরিবর্তনের কাজ চলছে। পুরনো বাড়ির কাছাকাছিই নতুন বাড়িটি। কার্পেট, খেলনা, প্রভৃতি জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন সাইফ আলির বাড়ির কর্মীরা।
১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইমে আলি আব্বাস জাফর পরিচালিত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে। সঙ্গে সঙ্গে টুইটারে শুরু হয়েছে ‘বয়কট তাণ্ডব’ ট্রেন্ড। মহারাষ্ট্রের ঘাটকোপারের বিজেপি বিধায়ক রাম কদমের অভিযোগ, সিরিজে হিন্দু দেবতা শিবকে অবমাননা করা হয়েছে। মুখ্য অভিনেতা সাইফ আলি খানকে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে, এর পরে যদি হিন্দু ধর্ম বা দেবতাদের অপমান করে কিছু বানানো হয়, তবে প্রকাশ্যে জুতোপেটা করা হবে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘাটকোপার থানায় ইতোমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।
এ দিকে টুইটার পরিণত হয়েছে রণক্ষেত্রে। এক এক করে ছবির প্রসঙ্গ তুলে বলা হচ্ছে, বলিউডের এখন একটাই উদ্দেশ্য, কী ভাবে হিন্দু ধর্মকে আঘাত করা যায়! আমির খানের ‘পিকে’ ছবির একটি স্টিল ছবি ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। সঙ্গে অনুরাগ বসুর ‘লুডো’ ছবির পোস্টার। আর প্রতিটি পোস্টের উপরে লেখা হচ্ছে, ‘#বয়কটবলিউড’।
শুধু তাই নয়, তুলনামূলক আলোচনায় মেতেছেন নেটাগরিকরা। তামিল ছবিতে হিন্দু দেবদেবীকে সম্মান জানানো হয়। কিন্তু বলিউডে অসম্মান করা হয়। তাই তামিল ছবির দিকে ঝোঁকার জন্য বাকিদের প্রতি আহ্বান জানাচ্ছেন কিছু নেটাগরিক।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.