সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / সালমানের ‘রেস ৩’র প্রথম দিনের আয় কত?

সালমানের ‘রেস ৩’র প্রথম দিনের আয় কত?

সালমানের ‘রেস ৩’র প্রথম দিনের আয় কত?

বলিউডে রোজার ঈদ মানেই যেন সালমান খান। এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান অভিনীত নতুন ছবি ‘রেস ৩’। ছবিটি মুক্তির প্রথম দিনেই ভালো ব্যবসা করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রথম দিন বক্স অফিসে ২৯ কোটি ১৭ লাখ টাকার ব্যবসা করেছে ছবিটি। বলিউডে চলতি বছরে মুক্তি পাওয়া ছবির মধ্যে প্রথম দিনের আয় হিসেবে এই ছবিটি সবচেয়ে বেশি আয় করেছে।

এদিকে শোনা যাচ্ছে মুক্তির আগেই নাকি ছবিটির খরচ তুলে নিয়েছেন প্রযোজক। এরই মধ্যে ১৩০ কোটি টাকা দিয়ে নাকি ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে। যা হার মানিয়েছে আমির খানের দঙ্গলকেও।

আর মুক্তির পর তো রেকর্ড গড়েই ফেলেছে ‘রেস ৩’। গত শুক্রবার মুক্তি পেয়েছে রেমো ডিসুজা পরিচালিত ছবিটি। এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

এছাড়াও অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ’র মতো অভিনয়শিল্পীরা আছেন ছবিটিতে। ছবিটি মুক্তির আগেই শাহরুখ খান, আমির খানের মতো তারকা সালমানকে শুভকামনা জানিয়েছেন।

সালমান খান বলেছেন, এটাই এবারের ঈদে সবার জন্য তার পক্ষ থেকে উপহার। সালমান খান বলেন, ‘এবারের ঈদে এই ছবিটিই আমার ঈদের উপহার। সবাই ছবিটি দেখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.