সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সৌদি আরবে ফের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে ফের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতীকী ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির সুরক্ষা বাহিনী।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইয়েমেন থেকে বিদ্রোহী হুথি বাহিনী এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুথিদের দমনে যুদ্ধ করছে।

এদিকে ২৫ জুন, রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াদের বাসিন্দারা জানিয়েছেন, সেখানে তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আল-একবারিয়ার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত হামলার ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখন পর্যন্ত সৌদি আরবে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে সৌদি আরব হুথিদের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়ে আসছে।

এখন পর্যন্ত হুথিদের সঙ্গে যুদ্ধে ১০ হাজারের বেশি ইয়েমেনি সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

সূত্র:হাসান আদিল-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.