সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / স্টার সিনেপ্লেক্সে আজ থেকে ‘ক্যাপ্টেন মারভেল’

স্টার সিনেপ্লেক্সে আজ থেকে ‘ক্যাপ্টেন মারভেল’


দুনিয়া কাঁপানো মারভেল সুপারহিরো চলচ্চিত্রের নতুন মুভি ‘ক্যাপ্টেন মারভেল’ শুক্রবার (৮ মার্চ) বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। এ উপলক্ষে বৃহস্পতিবার বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মীসহ চলচ্চিত্রপ্রেমিরা উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার শো শেষে, ছবিটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় আগত দর্শকদের কণ্ঠে। আর তাদের প্রত্যাশা সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বিনোদনের বাড়তি মাত্রা যোগ করতে সক্ষম হবে ‘ক্যাপ্টেন মারভেল’।

উল্লেখ্য, মারভেল মিডিয়া এমনই এক হাউজ যারা একটি মার্কিন মিডিয়া ফ্রেঞ্চাইজি এবং কাল্পনিক দুনিয়া যা একটি সুপারহিরো চলচ্চিত্র সিরিজকে ঘিরে আবর্তিত।

অ্যাভেঞ্জার, ব্ল্যাক প্যানথ্যার, থোর, আয়রনম্যান সহ অনেক সুপার হিরোর কথা সবারই কম বেশি জানা। এবার সেই মারভেল মিডিয়া তৈরি করল তাদের নতুন হিরো “ক্যাপ্টেন মারভেল”। যার প্রতিটি মূহুর্তেই বিনোদন, ভয়, আর রোমাঞ্চকর দিয়ে ভরা।

ছবিটি থ্রিডি তে দেখলে মনে হনে এক নতুন জগতের ভেতর আপনি উপস্থিত হয়েছেন। চারপাশে স্পেস-শিপ আর দারুণ ফাইটিং এর ভেতর আপনিও নিজেকে আবিষ্কার করতে পারবেন তেমনি এক নতুন জগতে।

ছবিটি আজ সারা বিশ্বব্যাপী একযোগে মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে ছবিটি বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পেয়েছে।

ছবিটির ডিরেক্টর ও রাইটার, ‘এ্যানা বোডেন ও র‍য়ান ফ্লিক’ এবং ছবিটিতে অভিনয় করেছেন, ‘ব্রি লারসন, স্যামুয়েল জ্যাকসন, বেন মেলডিসন, লি পেস সহ আরও অনেকে।’

এদিকে, দিনে দিনে হলিউড ছবির প্রাধান্য পাচ্ছে সকল শ্রেণির বিনোদন প্রেমী মানুষের কাছে। হলিউড ছবির প্রতিটি মূহুর্ত এ্যাকশন আর থ্রিলিং হওয়ায় সবাই অপেক্ষায় থাকে হলিউড ছবির। ‘ক্যাপ্টেন মারভেল’ তেমনই একটি মুভি বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.