
বাংলাদেশে সিনেমার ইতিহাসে যে ক’জন নায়িকা গোটা ক্যারিয়ারে তোলপাড় সৃষ্টি করেছেন তাদের মধ্যে সুপারহিট অভিনেত্রী শাবনূর অন্যতম। অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে গোটা নব্বই দশকে বাংলার সিনেপ্রেমীদের হৃদয়ে ঢেউ তুলেছেন তিনি। অথচ গেল দশকের মাঝামাঝিতে হঠাৎ হারিয়ে গেলেন। কিন্তু অভিনয়ের নেশা যার রন্ধ্রে রন্ধ্রে, তিনি কি হারিয়ে যেতে পারেন!
ফলত অভিনয়ে ফিরছেন শাবনূর। দীর্ঘদিন নেই অভিনয়ে। কোথায় ছিলেন তিনি, কেনই বা অভিনয়ে নিয়মিত ছিলেন না; এমন প্রশ্ন মানুষের মনে। সব প্রশ্ন ছাপিয়ে সত্যিই বাংলা সিনেমায় আবারও দেখা যাবে শাবনূরকে! এটাই বড় কথা।
অভিনয় থেকে হঠাৎ হারিয়ে যাওয়ার পেছনে মূলত শাবনূরের সংসার জীবন। ২০১১ সালের ৬ ডিসেম্বর শাবনূরের বিয়ে হয় অনিকের সঙ্গে। বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে চলে গেলে অভিনয় থেকেও সাময়িক বিরতি ঘটে তার। ভেবেছিলেন বিয়ের পর আবার হয়তো ফিরবেন চলচ্চিত্রে। কিন্তু সে সুযোগ আর হয়নি। কারণ, এরইমধ্যে শাবনূরের ঘরে জন্ম নেয় প্রথম সন্তান।
বাঙালি নারীর সমস্ত সৃষ্টিশীলতা সংসার ধর্মেই ফুরায়, এমন বাস্তবতাকে এড়াতে পাড়েননি দেশের এক সময়ের তুমুল হিট অভিনেত্রী শাবনূর। আর তাই, একমাত্র মেয়ের জন্মের পর এবার তাকে লালন পালন করায় ব্যস্ত হয়ে উঠতে হয়। মেয়ের বয়স পাছ হলে তাকে ভর্তি করানো হয় স্কুলে। বর্তমানে ছোট বোন ঝুমুরের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামী ও মেয়েকে নিয়ে আছেন শাবনূর। সেখানে স্কুলে মেয়েকে ভর্তিও করিয়েছেন। একজন সাধারণ বাঙালি নারীর মতো জীবন চলে এক সময়ের দাপুটে অভিনেত্রীর! কিন্তু সিনেমা আর অভিনয়ের জন্য কখনো কখনো হু হু করে উঠে হৃদয়। তখন সব ছেড়েছুড়ে অভিনয়ে চলে আসতে ইচ্ছে হয়!
আর এমন ইচ্ছাই বোধয় বাস্তব হতে যাচ্ছে। শোনা যাচ্ছে আসছে, ফেব্রুয়ারির শেষের দিকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন শাবনূর। কারণ, সে মাসের মাঝামাঝিতে একমাত্র মেয়ের স্কুল বন্ধ হবে। আর সেসময় দুই মাসের জন্য বাংলাদেশে আসবেন তিনি। আর এসময়ই একাধিক সিনেমায় অভিনয়ও করবেন বলে শোনা যাচ্ছে। সেজন্য শরীরের মেদও কমানো শুরু করেছেন শাবনূর।
সব ঠিকঠাক থাকলে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘কত দিন দেখি না তোমায়’-এ অভিনয় করবেন শাবনূর। তার বিপরীতে ছবিতে আছেন ফেরদৌস।
সূত্র:globetodaybd.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.