
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
আগামী ১২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের এর জনসভা সফল করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফার সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আ‘লীগের সহ-সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম কুতুবী, জেলা পরিসদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ।
সভায় বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা আ‘লীগের সহ-সভাপতি মৌলভী মো. তাহের, আবু ইউছুফ মাতবর, মাহবুব আলম এমইউপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর হায়দার, আরিফ মোশাররফ, যুগ্ম সা.সম্পাদক হাজী মো. তাহের, আসাদ উল্লাহ চৌধুরী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, নাজিম উদ্দিন লালা, জাহেদুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক মো. শাহাজাহান সিকদার, শ্রমবিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, উত্তর ধূরুং ইউনিয়ন আ’লীগ সভাপতি অধ্যাপক শফিউল মোর্শেদ, দক্ষিণ ধুরুং ইউনিয়ন সভাপতি মোতাহের কোম্পানী, লেমশীখালী ইউনিয়ন সভাপতি রফিক সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আহবায়ক আজমগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আবুল কালাম এমইউপি, আলী আকবর ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম এমইউপি, যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম, শ্রমিক লীগের আহবায়ক নুরুল ইসলাম এমইউপি, মহিলা লীগের সভাপতি সৈয়দা মেহেরুন্নেছা, বাস্তুহারা লীগের সভাপতি মনির আহমদ মাতবর, ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমার তুহিন প্রমূখ।
এসময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ওবাইদুল কাদের এর জনসভা সফল ও সার্থক করার জন্য আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.