সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / হৃতিকের ‘কাবিল’ সিনেমার টিজার প্রকাশ

হৃতিকের ‘কাবিল’ সিনেমার টিজার প্রকাশ

kaabil- hrithik

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল। সিনেমাটির টিজার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এ অভিনেতা। গত ৪ মে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিনেমার টিজার প্রকাশ করেন হৃতিক।

মুক্তির আগে দর্শকের মধ্যে সিনেমা নিয়ে উন্মাদনা তৈরির জন্য টিজার প্রকাশ করে থাকেন নির্মাতারা। এ সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

অন্যান্য সিনেমার মতো অবশ্য এ সিনেমায় কোনো অভিনেতা বা অভিনেত্রীকে দেখানো হয়নি। এখানে দেখা গেছে শুধু হৃতিকের চোখ। সিনেমাটির টিজারের ট্যাগলাইন ‘দ্য মাইন্ড সিস অল’ দর্শকের জন্য আসল রহস্য। টিজারের পাশাপাশি ক্যাপশন হিসেবে হৃতিক লিখেছেন, ‘লাখ লাখ অন্ধ চোখ আমাকে দেখছে। আসলে আমি পর্যবেক্ষক, আমি প্রহরী। মনের চোখ সবই দেখে।’

শুরু হয়েছে কাবিল সিনেমার শুটিং। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত রাইস এবং অজয় অভিনীত সিনেমা বাদশাহো। কাবিল সিনেমাটির পরিচালনা করছেন সঞ্জয় গুপ্তা। হৃতিক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ইয়ামি গৌতম।

২০১৪ সালে ব্যাং ব্যাং সিনেমায় শেষবার দেখা গেছে হৃতিককে। খুব শিগগিরই আশুতোষ গোয়াড়িকর পরিচালিত মহেঞ্জো দাড়ো সিনেমায় দেখা যাবে তাকে। আগামী ১২ আগস্ট মুক্তি পাবে মহেঞ্জো দাড়ো।

সূত্র:risingbd.com

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.