সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন !

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন !

ফাইল ফটো

নিজস্ব প্রতিনিধি; লামা :
লামা উপজেলার সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুইট্টা ঝিরিতে বুধবার দিবাগত গভীর রাতে আগুন লেগে নুরুল হুদা নামে এক ব্যক্তির জরাজীর্ণ ঘরের একাংশ পুড়ে যায়। নুরুল হুদা পুইট্টাঝিরি এলাকার মৃত মো. ইচাক প্রকাশ দেওয়াল মৌলভীর ছেলে।

নুরুল হুদার ভাই মো. বশির বলেন, রাতে কেউ ঘরে ছিলনা। তারা পার্শ্ববর্তী আরেকজনের বাড়িতে ছিল। আমাদের সাথে ভূমি বিরোধ আছে এমন কিছু লোকজন ঘরে আগুন লাগিয়েছে বলে তিনি দাবী করেন। যারা আগুন দিয়েছে তাদেরকে আমার স্ত্রী রেহানা বেগম ও আমার মেজ ভাবী পারুল বেগম দেখেছে। দু:স্কৃতিকারীদের নাম এখন বলব না, পরে জানাব।

প্রত্যেক্ষদর্শী কয়েকজন বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। দেখি আগুনে ঘরের সামান্য কিছু পুরাতন কাপড়-চোপড়, ঘরের এক পাশের বেড়া ও একটি কবুতরের খোপ পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি।

পার্শ্ববর্তী জায়গার মালিক মো. মঞ্জুর আলম বলেন, আমি এই জায়গার প্রকৃত মালিক হতে প্রায় ১৫ বছর আগে জায়গাটা ক্রয় করে ফলদ ও বনজ বাগান সৃজন করি। নুরুল হুদার বাবা মৃত মাওলানা মো. ইসহাক আলী প্রকাশ দেওয়াল মৌলভীকে আশ্রিত হিসেবে একটি বসতবাড়ি জায়গা দেয়া হয়। আশ্রিত হয়ে তারা দীর্ঘদিন এই জায়গায় থাকতে থাকতে উক্ত জায়গা নিজেদের দাবী করতে শুরু করে। তাদের বাবার মৃত্যুর পরে কয়েকটি ঘর তুলে এই জায়গা তাদের দাবী করতে শুরু করে। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে কয়েকটি মামলা চলমান রয়েছে। জায়গার বিপরীতে তারা কোন কাগজপত্র দেখাতে না পেরে উঠে যেতে হবে নিশ্চিত হয়ে এই আগুন লাগানো নাটকের সৃষ্টি করে। গতরাতে আমার বাগানে কোন লোকজন ছিলনা। এখন শুনতে পাচ্ছি তারা আগুনের ঘটনাকে পুঁজি করে আমার লোকজনের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুতি নিচ্ছে। আমি প্রশাসনকে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

স্থানীয় বাসিন্দা মো. খলিল বলেন, আগুন লাগার ঘটনাটি সাজানো। মামলায় হেরে যাবে নিশ্চিত হয়ে এই ঘটনার জন্ম দিয়েছে। নুরুল হুদা তার ভাইদের এখানে কোন জায়গা নেই। বেশ কয়েকবার লামা থানায় উক্ত জায়গার বিষয়ে বিচার হয়। তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। আমার বাড়ি হতে নুরুল হুদার বাড়ি ৩ কিলোমিটার উত্তরে। এ ঘটনায় আমাকে জড়িত করার চেষ্টা করা হচ্ছে।

এবিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিন বলেন, আগুন লাগার ঘটনা শুনেছি। কিভাবে আগুন লেগেছে জানিনা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.