সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামা বিদ্যুৎ অফিসের কর্মচারী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

লামা বিদ্যুৎ অফিসের কর্মচারী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

আলমগীর হোসেন প্রকাশ সুইট

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামায় বিদ্যুৎ অফিসের কর্মচারী আলমগীর হোসেন প্রকাশ সুইট (৩৫) ভাড়া বাসায় ফাঁসি খেয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় লামা পৌরসভার মধুঝিরি এলাকা হাজী মঞ্জিল কামরুলের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

সে লামা বিদ্যুৎ অফিসের টেকনিশিয়ান ও বগুড়া জেলার শেরপুর থানার উলিপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

পরে বাড়ি ও অফিসের লোকজন লামা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লামা বিদ্যুৎ অফিসের সহকারী আবাসিক প্রকৌশলী সাজ্জাদ ছিদ্দিক বলেন, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.