
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ টেকনাফ উপকূলে ৪ নম্বর সতর্কতা সংকেত জারি থাকা কারনে ৮ নভেম্বর শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। গত বৃহস্পতিবার ৩ নম্বর সংকেত ঘোষণার পর বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নোটিশ দেন।
এদিকে বৈরি আবহাওয়া, সাগর উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় ১২০০ পর্যটক ও টেকনাফে আটকা পড়েছে দ্বীপের স্থানীয় ৬শত বাসিন্দা।
সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান জানান, ৭ নভেম্বর বৃহস্পতিবার বেড়াতে আসা পর্যটকদের অনেকে রাত্রি যাপনের জন্য থেকে গেছেন। হঠাৎ বৈরি আবহাওয়ায় কারণে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকে গেছেন। এবং সেন্টমার্টিন থেকে স্থানীয় লোকজন বিভিন্ন সময় টেকনাফে ৬ শ বেশি স্থানীয় লোকজন আটকা পড়ে আছে।
আটকা পড়া দেশী-বিদেশী পর্যটক সার্বিক সহযোগীতা কামনা করে দ্বীপের চেয়ারম্যান নুর আহমদ আরো বলেন দুর্যোগ না কাটা পর্যন্ত আটকা পড়া পর্যটকদের পরিচ্ছন্নভাবে কোন প্রকার হয়রানি না করার জন্য দিতে হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি সকালে হোটেলগুলোতে গিয়ে খোঁজ-খবর নিয়ে পর্যটকদের আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করেছে বলে জানান। এব্যাপারে কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সমুদ্রে ৪ নম্বর সতর্কতা সংকেত জারী, সাগর উত্তাল থাকার কারনে শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধকরে দেয় স্থানীয় প্রশাসন।
এদিকে ৮ নভেম্বর শুক্রবার সন্ধার পর থেকে সংকেত আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, সাগরে এখন ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধসহ সমুদ্রে সকল ধরণের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.