সাম্প্রতিক....
Home / জাতীয় / সুনির্দিষ্ট অভিযোগেই মন্ত্রীর পিওসহ ৩ জন গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী

সুনির্দিষ্ট অভিযোগেই মন্ত্রীর পিওসহ ৩ জন গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ নিখোঁজ হওয়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা যখন কাউকে গ্রেফতার করে, তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে বিষযে আগামী দু-একদিনের মধ্যে জানানো হবে বলেও মন্ত্রী জানান।     সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.