
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক পরিসরে ২ সেপ্টেম্বর সকাল এগারটার দিকে ঈদগাঁও বাজারস্থ কেন্দ্রীয় কালী মন্দির থেকে বনাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি উদ্বোধন করেন- ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি উত্তম রায় পুলক। প্রধান অতিথি হিসেবে ছিলেন- ডা: রুপস পাল।
শোভাযাত্রায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কালী মন্দির পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট অশোক আচার্য্যে, এডভোকেট বাপিপ শর্মা, বাবলা দে, ডা: গোপাল, সুমন দে, সুব্রত দাশ জিকু, দেবাশীষ ভট্টাচায্য অনিক, শিক্ষক রতন কান্তি দে, বিকাশ কান্তি দে, রাজন আচার্য্য, মিঠুন আচায্য, লিটন কান্তি দে, দয়াল কান্তি দে, ঝুন্ট দে, ডা: সনজিৎ দাশ ও অনুপম পাল অনু, নিখিল দেসহ আরো অনেকে।
সভাপতিত্ব করেন- উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক সমীর রুদ্র। শোভা যাত্রার পূর্বেই বৃহত্তর এলাকার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সকালে খন্ড খন্ড মিছিল নিয়ে কালী মন্দিরে সমবেত হন। সেখান থেকে শোভাযাত্রটি বের করা হয়। এ শোভাযাত্রটি ঈদগাঁও বাজার ও বাসষ্টেশন প্রদক্ষিণ করে। পরে কালী মন্দিরে ডায়াবেটিস ও রক্ত গ্রুপ নির্ণয় করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.