সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / কাউকে চিনতে পারছেন না দিলীপ কুমার

কাউকে চিনতে পারছেন না দিলীপ কুমার


দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগা বলিউড অভিনেতা দিলীপ কুমারের অবস্থার অবনতি হয়েছে। এখন তিনি নিজের স্ত্রীকেও নাকি চিনতে পারছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

এর আগে কিডনির সমস্যা ও অতিরিক্ত পানি শূন্যতার কারণে ২০১৭ সালের আগস্টে টানা এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। এদিকে বছর ঘুরে গত মাসে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। দিলীপ কুমারের চিকিৎসা করানো থেকে শুরু করে সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছেন স্ত্রী সায়রা বানু।
দিলীপ কুমার ও সায়রা বানুর ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, দিলীপ কুমার এখন কাউকে চিনতে পারছেন না। এমনকি কথা বলাও বন্ধ করে দিয়েছেন তিনি।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.