সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / আজ শুভ মহালয়া

আজ শুভ মহালয়া


শুভ মহালয়া আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় শুরু হলো দেবীপক্ষ।

চণ্ডিপাঠের মধ্যদিয়ে আবাহন জানানো হলো দুর্গতিনাশিনীকে। দেবী দুর্গার সৃষ্টির বর্ণনায় মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা। দেবীর আবাহনেই শুরু দুর্গাপূজার ক্ষণগণনা। আর ৬ দিন পরেই শুরু হবে দেবীর আরাধনা।

সোমবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫’টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। ঢাকেশ্বরী ছাড়াও রাজধানীর স্বামীবাগ ও বনানীসহ বিভিন্ন মণ্ডপে মহা আড়ম্বর আবাহন জানানো হচ্ছে দেবীকে। সনাতন ধর্মমতে, এ দিন প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠানো হয়। যে আত্মার সমাবেশই মহালয়া নামে পরিচিত।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.