সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / আখেরি চাহার সোম্বা ৭ নভেম্বর

আখেরি চাহার সোম্বা ৭ নভেম্বর

প্রতিকী ছবি

দেশের আকাশে বুধবার সন্ধ্যায় পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (১১ অক্টোবর) মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার (১২ অক্টোবর) ১৪৪০ হিজরি সনের সফর মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৭ নভেম্বর (২৭ সফর) বুধবার আখেরি চাহার সোম্বা পালিত হবে।

বুধবার সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা যায়নি।

উল্লেখ্য যে, হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরি চাহার সোম্বা’ বলা হয়। এদিন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছিলেন। দিনটি ছিল ৬৩২ খৃষ্টাব্দের ২৭ সফর।

বাংলাদেশে আখেরি চাহার সোম্বার দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। সভায় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.