সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ‘পরকীয়া’ বন্ধে ব্রুনাইয়ে ভয়াবহ শাস্তি!

‘পরকীয়া’ বন্ধে ব্রুনাইয়ে ভয়াবহ শাস্তি!

সমকামী ও বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধ করতে কঠিন শাস্তির বিধান চালু করতে যাচ্ছে দ্বীপরাষ্ট্র ব্রুনাই। এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পাথর মেরে মৃত্যুদণ্ডের মতো ভয়াবহ শাস্তির বিধান চালু করছে দেশটি।

এদিকে ভারতীয় গণমাধ্যমের জানায়, ব্রুনাইয়ের সংসদে নতুন আইন পাশ করানোর পর ৩ এপ্রিল থেকেই এই শাস্তি কার্যকর হবে।

তবে ব্রুনাইয়ের অ্যাটর্নি জেনারেলের ওয়েবসাইটে এই রায় ঘোষণার পর থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-সহ একাধিক মানবাধিকার সংগঠন এর তুমুল বিরোধিতা শুরু করেছে।

খবরে আরো বলা হয়, মুসলিম অধ্যুষিত ব্রুনাইয়ে একাধিক বিষয়ে তারা অনেক ক্ষেত্রেই কড়া শাস্তির আইন চালু করেছে। মদ বিক্রি থেকে মদ্যপান সবটাই নিষিদ্ধ সেখানে। তাছাড়াও আরো অনেক বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে ব্রুনাইয়ের গবেষক ব়্যাচেল চো হাওয়ার্ড বলেন, ‘ব্রুনেই প্রশাসনের উচিত অবিলম্বে এই ভয়ংকর আইন পাশ হওয়া স্থগিত করা। দণ্ডবিধি করতে হবে মানবাধিকার লঙ্ঘন না করে।

প্রসঙ্গত, এশিয়ার বোর্নিও দ্বীপাঞ্চলে একটি ছোট্ট রাষ্ট্র ব্রুনাই। দেশটিতে ২০১৪ সাল থেকে শরিয়াহ আইন চালু হয়। প্রতিবেশী মুসলিম দেশে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার প্রভাবে ব্রুনাই শরিয়াহ আইন চালু করে।

সূত্র:deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2021/12/Day.jpg

২ আগস্ট; ইতিহাসের এইদিনে

  অনলাইন ডেস্ক :বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। ...

Portrait of a professional, showcasing contact details and role information.