
গ্রীষ্মের দাবদাহে নাজেহাল মানুষ। সর্বত্রই জেঁকে বসেছে গরম৷ সকাল থেকে প্রখর হচ্ছে সূর্যের তেজ৷ সন্ধ্যা নামলেও স্বস্তি নেই৷ দিনভর চড়া রোদ সঙ্গী করেই চলছে দৈনন্দিন কাজকর্ম৷ এই হাসফাঁস দশা থেকে মুক্তি পেতে অভিনব পন্থা খুঁজে বের করলেন ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা৷ যা ইতিমধ্যেই নজর কেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে।
গরমের কাছে হার মানছিলো আহমেদাবাদের বাসিন্দা সেজাল শাহের গাড়ির এসি। তাই যাতায়াতের পথে নিজেদের আরামের কথা মাথায় রেখে নিজের সাধের গাড়ি গোবরের প্রলেপে মুড়ে ফেলেছেন সেজাল।
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ওই গাড়ির ছবি পোস্ট করেন রূপেশ গৌরাঙ্গ দাস নামে এক যুবক। আর সেই ছবিতে দেখা যায় গোবরের প্রলেপে ঢাকা একটি বিশাল বহুল গাড়ি। নিজের পোস্টে রূপেশ লিখেছেন, “গোবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার।”
জানা গেছে, আহমেদাবাদের বর্তমান তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি। তাই এই পদ্ধতি অবলম্বন করেছেন শাহ।
ছবিটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই কীভাবে এই কাজটি করা হয়েছে, তা জানতে আগ্রহ প্রকাশ করেন অনেকেই। কেউ আবার জিজ্ঞেস করেছেন গোবরের কটি স্তর গাড়ি ঠান্ডা রাখতে সক্ষম? ইতিমধ্যেই এই গাড়িটি ভাইরাল হয়েছে।
সূত্র:deshebideshe.com-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.