
নুরুল বশর মানিক; কক্সভিউ :
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্টিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (২৪ মে) হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
উক্ত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সাংসদ আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা পরিষদ চেয়্যারম্যান মোস্তাক আহম্মদ চৌধরী, ১০ পদাতিক ডিভিশন রামু সেনানিবাসের ডব্লিউ, সিপিএসসি জিওসি মেজর জেনারেল মোঃ মাঈন উদ্দিন, কক্সবাজার বিএএফ এয়ার অফিসার কমান্ডিং জিইউসি, এনএসডব্লিউসি, পিএসসি এয়ার কমোডর হাসান মাহমুদ খান, জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ আবদুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, আরআরআরসি আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রমূখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.