
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন-সনাতন ধর্মালম্বীদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসতে হবে। ধর্মীয় সংখ্যালঘুরা বর্তমানে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে। নৈতিকতা, বিবেকবোধ সম্পন্ন ও কুসংস্কারমুক্ত জাতি গঠনে গীতা শিক্ষার বিকল্প নাই।
অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন-ধর্মীয় বা জাতিগত পরিচয়ে নয়, নাগরিকের পরিচয়ে জীবন-জীবিকার সর্বক্ষেত্রে ন্যায্য হিস্যা আদায়ের ন্যায়সঙ্গত লড়াইকে জোরদার করতে হবে। আর এজন্য বর্তমানে সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি ২৮ জুন বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) জেলা সংসদের গীতা উৎসবও মৈত্রি গীতা শিক্ষা নিকেতন এবং সংগীত একাডেমীর স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাগীশিক জেলা সংসদের সভাপতি রাজন আচার্য্যর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) পৃষ্ঠপোষক সজল বরণ সেন। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রিয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক ছিলেন বিশিষ্ট দানবীর উত্তম মহাজন নব, মহানগর অতিথি ছিলেন-বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রিয় সহ-সভাপতি ও সচিবালয় সাংবাদিক ফোরামের সভাপতি শ্যামল সরকার, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রিয় সহ-সভাপতি ডা. কথক দাশ।
প্রধান বক্তা ছিলেন-বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ডা.অঞ্জন কুমার দাশ আলোকিত বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রনি। স্বর্ণ পদক গীতাপাঠ প্রতিযোগিতার সচিব ঈদগাঁওর সন্তান সুমন কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, বাগীশিক কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস.প্রকাশ পাল, জেলা পূজা কমিটির সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, সদর পূজা কমিটির সভাপতি দীপক দাশ, পৌর পূজা কমিটির সভাপতি বেন্টু দাশ, জেলা বাগীশিকের উপদেষ্টা কাজল পাল (সিআইপি), মৃনাল আচার্য্য, হরিসাধন পাল,এস কে আচার্য্য, জগদীশ শর্মা, বাদল কান্তি দাশ, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সেবক পাল, রাজঘাট বন বিটের বিট কর্মকর্তা এনসি হাজং।
শুভেচ্ছা বক্তব্যে রাখেন-বাগীশিক জেলা সংসদের সাধারণ সম্পাদক নারায়ন দাশ, সহ-সাধারণ সম্পাদক টিটু বসাক, স্বর্ণ পদক গীতাপাঠ প্রতিযোগিতার যুগ্ম আহবায়ক চন্ডী আচার্য্য। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা থেকে পাঠ করেন রক্তিম আচার্য্য দিব্য।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.