সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে দূর্গাৎসবকে ঘিরে ব্যাপক উৎসবমুখুর সনাতনী সম্প্রদায়

ঈদগাঁওতে দূর্গাৎসবকে ঘিরে ব্যাপক উৎসবমুখুর সনাতনী সম্প্রদায়

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ঢাকের তালে তালে শুরু হতে যাচ্ছে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাৎসব। আর এক দিন পার হলেই মহাধুমধামে শুরু হবে এ উৎসব। ৪ অক্টোবর শারদীয় দূর্গাৎসবের অপেক্ষায় প্রহর গুণছেন সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা। এমনকি সদরের ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদে আসন্ন দূর্গাৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে সনাতনী লোকজনের মাঝে। প্রতিমা তৈরীর আর রংতুলির কাজ শেষ প্রান্তে বললেই চলে।

ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দিরে প্রতিমা তৈরী শেষ হয়েছে। এখন শুধু পুজার অপেক্ষা। তিন ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপে প্রতিমা তৈরীর পাশাপাশি বাহ্যিক সাজ-সজ্জার কাজও সম্পন্নের দিকে।

ঈদগাঁও বংকিম বাজারস্থ সাবর্জনীন মা দূর্গা মন্দির পুজা কমিটির সাধারণ সম্পাদক রুবেল দাশ জানান, দীর্ঘ নয় বছর ধরে ঝাকঁজমকপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গাৎসব করে যাচ্ছি। সর কারী ভাবে বরাদ্দও পেয়েছি। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও বনাঢ্য পরিবেশে উৎসব করতে যাচ্ছি।

ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরি ষদের সাধারণ সম্পাদক এড. অশোক আচায্য বলেন, তিন ইউনিয়নে শারদীয় দূর্গাৎসব হচ্ছে ২৬টি। ঝাঁকজমক ভাবে উৎসব হবে এবার।

সদর পুজা উদযাপন কমিটির উপদেষ্টা অনুপম পাল অনু জানান, বনাঢ্য পরিসরে শারদীয় দূর্গাৎ সব হতে যাচ্ছে ৪ অক্টোবর থেকে।

Share

Leave a Reply

x

Check Also

চুনতি ১৯ তম সীরতুন্নবী মাহফিলে সমাপনী দিনে লাখো মানুষের সমাবেশ

  এম আবু হেনা সাগর; চুনতি থেকে ফিরে.. চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঐতিহাসিক ১৯দিন ব্যাপী ৫৫তম ...

Portrait of a professional, showcasing contact details and role information.